রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সার্বিক কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। একসময় খরা ও পানির সংকটে পিছিয়ে থাকা এই অঞ্চল আজ কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ অগ্রযাত্রা ধরে রাখতে ভূগর্ভস্থ পানির সুরক্ষা, ভূ-উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার, আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সঠিক ব্যবহার এবং সেচ কার্যক্রম গতিশীল করা। কৃষকের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দিয়ে বরেন্দ্রকে টেকসই, সমৃদ্ধ ও স্মার্ট কৃষি অঞ্চলে রূপান্তর করাই বিএমডিএ‘র মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল কর্মকর্তা-কর্মচারীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিটি প্রকল্পের গুণগত মান, স্বচ্ছতা ও সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের উন্নয়নকে আরও বেগবান করতে সবাইকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।
সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সেচ কার্যক্রম, কৃষি উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব), অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, বিএমডিএ সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, নাজিরুল ইসলাম, জিন্নুরাইন খান, এটিএম মাহফুজুর রহমান, সমসের আলী ও শিবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, আতিকুর রহমান, সৈয়দ জিল্লুর বারী, মোস্তাফিজুর রহমান, হারুন-অর-রশিদ, তোফাজ্জল আলী সরকার, রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি ও তরিকুল ইসলামসহ রাজশাহী ও রংপুর বিভাগের সকল অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক (কৃষি), প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin