সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশের সকল মানুষের একটাই দাবী ডিসেম্বরে নির্বাচন: রফিকুল

  • প্রকাশ সময় শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রেও প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেইসাথে রাজশাহী মহানগর বিএনপি এবং জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে খ্যাতনামা সাংবাদিক প্রয়াত মাহফুজ উল্লাহর লেখা বই ‘প্রেসিডেন্ট জিয়া; রাজনৈতিক জীবনী’ এর বহুল প্রচার করার বই মেলার (বই প্রদর্শনী) আয়োজন করা হয়।

নগরীর একটি কনভেনশন সেন্টার আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্জ এম রফিকুল ইসলাম বলেন, শেখ মুজিবুর রহমান যখন আটক হয়ে পাকিস্তানে চলে যান। জাতি যখন দিশেহারা হয়ে পরে ঠিক তখনি জাতিকে রক্ষা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দেন। তাঁর ঘোষনায় তৎকালীন পূর্ব পাকিস্তানের সকল শ্রেণি পেশার মানুষ রাস্তায় নামেন এবং যুদ্ধ করে দেশকে স্বাধীন করে। এরপর শেখ মুজিবুর রহমান দেশে এনে বাকশাল কায়েম করেন এবং দেশে অরাজকতার সৃষ্টি করেন। সেইসাথে দেশ মারাত্বক দুর্ভিক্ষ দেখা দেয়। মানুষ অত্যাচারে দিশেহারা হয়ে। অবস্থায় ১৯৭৫ সালে সেনা সদর‌্যা একটি অভ্যুাথান ঘটিয়ে তাঁকে সপরিবাওে হত্যা করে।

এরপর সিপাহী-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে মেজর জিয়াউর রহমান দেশের হাল ধরেন। তিনি মাত্র চার বছর রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তার সময়ের তিনি কতটা ভালোবাসা পেয়েছিলেন। আর দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় ছিলেন পতিত সরকার। তার প্রধানমন্ত্রীসহ সকল নেতাকর্মী এ দেশবাসীর নিকট কি পেয়েছেন। তিনি আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তিনি আরো বলেন, শেখ মুচিবুর রহমান যখন মারা যান। তার জানাযায় কয়জন লোক উপস্থিত ছিলা, আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হোন তখন শুধু বাংলাদেশের মানুষ নয় সারা বিশ্বের মানুষ কেঁদেছিলো। আর তাঁর জানাযায় কত লক্ষ লোক হয়েছিলো কেউ তা সঠিক করে বলতে পারবেনা। এটাই হচ্ছে ভালবাসা।

তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু ক্ষমতালোভী ছাত্ররা মনে করছে তারাই স্বৈরাচারকে বিতারিত করেছে। আসলে এটা সঠিক নয়। দীর্ঘ সতের বছরের আন্দোলনের ফল। যা বিএনপি করে আসছে। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনুস জাপানে যেয়ে বলেছেন ডিসেম্বরে নির্বাচন চায় মাত্র একটি দল। তার বিপরীতে শুক্রবার এই দেশের প্রায় চল্লিশ টা রাজনৈতিক সংগঠন বিবৃতি দিয়েছেন তারাও নির্বাচন চায়। এই মিথ্যাচারে দেশের জন্য লজ্জা তিনি বহন করে নিয়ে আসলেন। সংস্কার সংস্কার খেলা না করে ডিসিম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান তিনি।

বিএনপি রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বার এসোসিয়েশন এর সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ও ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. হাবিবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল হালিম, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

এছাড়াও রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী ও বজলুল হক মন্টু,নদী ও পরিবেশ বাঁচার আন্দোলনের রাজশাহীর জেলার সভাপতি এডভোকেট এনামুল হক, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি বজলুজ্জামান মহন, চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক ফাইজুল হক ফাহি ও সদস্য সচিব মনিরুজ্জামান জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin