মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বাংলাদেশে ছাত্রলীগের রাজনীতির কবর রচিত হয়েছে: আল আমিন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন বলেন, “ছাত্রলীগকে এই দেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না। তাদের রাজনীতির কবর দেওয়া হয়েছে। বিগত দিনে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির দায়ে তাদের নেতাকর্মীদের আইনের আওতায় আনা হবে। রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা রুপরেখা জনগণের মাঝে প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে বুধবার দুপুরে দামকুড়া বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে জেলা ছাত্রদলের এই নেতা বলেনে, ‘বাংলাদেশে আর কখনো ছাত্রলীগ স্টাইলে রাজনীতি করতে দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতন চলতে দেওয়া হবে না। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে বলে উল্লেখ করেন তিনি।তিনি বলেন দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঘুনাক্ষরেও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। সন্ত্রাসী কর্মকান্ড রুখতে ছাত্রদল সর্বদা প্রস্তুত আছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘যারা ছাত্রলীগের কমিটিতে ছিলো এবং যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ রয়েছে, তাদের কাউকে ছাত্রদলের পতাকা তলে নিয়ে আসা যাবে না। তাদের কাউকে সদস্য ফরম দেওয়া যাবে না। এ বিষয়ে যদি কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যারা ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের পতাকা তলে রাজনীতি করেছে, এখন যদি তাদের কেউ বলে, তারা আওয়ামী লীগের পতাকাতলে ছিল না। সত্যিকারের ছাত্রশিবির ছিলো অথবা জামায়াতের রাজনীতি করে। আর তারা যদি আত্মপ্রকাশ করতে চায়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রতিহত করার নির্দেশনা প্রদানসহ এ ধরনের মোনাফেকি কোনো রাজনীতি বাংলাদেশে আর করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারী দেন তিনি।

দামকুড়াহাট কলেজ ছাত্রদলের আয়োজনে এবং অত্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মারুফ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য আসলাম আলী, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রিন্স, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ন আহমেদ, হরিয়ান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব হাসান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য আশিক আহমেদ অনন্ত, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন আল মারুফ, বড়গাছি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম রেজা, কবি কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের সভাপতি মাহফুজ, হুজুরিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনিরুণ ইসলামসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। সভা শেষে দামকুড়া বাজারে বিএনপির ৩১ দফা দাবির লিফলেট বিতরণ ও কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin