বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বাংলাদেশে সাম্প্রদায়ীকতার কোন ঠাঁই নাই: শাহীন শওকত

  • প্রকাশ সময় সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্বাধীন ও সম্প্রীতির দেশ। এ দেশে জাতিতে জাতিতে কোন ভেদাভেদ নাই। নাই কোন হানাহানি। নেই কোন ধর্মীয় বিভেদ। সবাই একেসাথে বসবাস করছে। পার্শবর্তী দেশ ভারত পূর্বের কিছু দাঙ্গার ছবি প্রকাশ করে তা বাংলাদেশে নামে চালিয়ে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে সোমবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে ‘সকল জাতিগত বিভেদ, হিংসা, হানাহানি ভূলে আমরা সকলে মিলে অসাম্প্রায়িক ভ্রাতৃত্বের বন্ধনে আবধ্য হতে চায়’ এই স্লোগানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শান্তি, শৃংখলা ও নিরাপত্তায় করনীয় শীর্ষক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এই কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে জেলা ও মহানগরের বিভিন্ন থানা, উপজলা ও ইউনিয়ন পর্যায়ে যেখানে যেখানে মন্ডপ রয়েছে সেখানেই একটি করে নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। তারা দশমীসহ দেবী বিসর্জন পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে। কোথাও কোন সন্ত্রাস করার চেষ্টা করলে ঐ কমিটি আইন শৃংখলাবাহিনীকে খবর দেবে এবং নিজেরা প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, আওয়ামী প্রেতাত্তারা দেশকে অস্থিতিশীল করে তুলতে এখনো সক্রিয় রয়েছে। আওয়ামী, অঙ্গ ও সহযোগি সংগঠনের সন্ত্রাসীরা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের পরিচয় দিয়ে মণ্ডপে মণ্ডপে হামলা করতে পারে। এছাড়া চোড়াগুপ্তা হামলা করে প্রতিমা ভাঙ্গচুর করার চেষ্টা করবে। এ জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। দেশের সম্প্রীতির ঐতিহ্য সমোজ্জল রাখতে সন্ত্রাসকে কোন ভাবেই প্রশ্রয় দেয়া যাবেনা উল্লেখ করে তিনি সবাইকে একসাথে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

বিএনপি রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকারের সভাপতিত্বে এবং বিএনপি জতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেরা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’রসিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য, মোহাম্মদ মহসিন, সাবেক এমপি জাহান পান্না, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন রাজু, জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, জেলা জিয়া পরিষদের সভাপতি শরিফুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin