সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশ জাতীয়তাবাদী অটো ইজিবাইক শ্রমিক দলের স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী অটো ইজিবাইক শ্রমিক দল রাজশাহী মহানগর শাখার আয়োজনে আটটি দাবী আদায়ের লক্ষে প্রশাসক রাজশাহী সিটি কর্পোরেশন, আরএমপি পুলিশ কমিশনার ও আরএমপি ট্রাফিক এর ডিসি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে অত্র শ্রমিক দলের নেতৃবৃন্দ রাসিক প্রশাসককে না পেয়ে প্রধান নির্বাহী রেজাউল করিম এর সাথে স্বাক্ষাৎ করে পিএস এর নিকট স্মারকলিপি প্রদান করেন। এরপর তারা পর্যায়ক্রমে আরএমপি পুলিশ কমিশনার ও আরএমপি ট্রাফিক এর ডিসি বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী অটো ইজিবাইক শ্রমিক দল রাজশাহী মহানগর শাখার সভাপতি মনিরুল ইসলাম সেলিম কালু, সহ-সভাপতি সাব্বির রহমান পাপ্পু, সাধারণ সম্পাদক উকিল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক সাবদুল ইসলাম ও সহ-সাংগঠনিক শরিফুল ইসলাম রাজসহ অত্র শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে তারা উল্লেখ রাজশাহী সিটি কর্পোরেশন থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ এই নগরীতে অটো এবং চার্জার রিক্সা যাত্রী পরিবহনের সেবা দিয়ে আসছে। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে হাজার হাজার রেজিট্রেশন বিহীন অটো এবং চার্জার রিক্সা নগরীতে ব্যাপকভাবে বেপরোয়া হয়ে উঠেছে। ফলে তীব্র সৃষ্টি হচ্ছে, এতে সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটছে। সেইসাথে বাড়ছে দুর্ঘটনা। নষ্ট হচ্ছে নগরীর শৃংখলা। নগরীকে যানজট মুক্ত ও সুশৃংখল পরিবেশ বজায় রাখার জন্য লাইসেন্স বিহীন গাড়ীকে নগরীতে চলাচল করতে না দেওয়ার জন্য তারা কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন।

তারা আরো উল্লেখ করেন বর্তমানে আইন শৃংখলা বাহিনী পূর্বের তিনশত টাকার পরিবর্তে কোনো নোটিশ ছাড়াই ইউ ক্যাশ-এর মাধ্যমে বিভিন্ন খাত দেখিয়ে দুই হাজার ছয়শত টাকা জরিমানা আদায় করছে। এই অতিরিক্ত জরিমানাকৃত অর্থ একজন চালকের পক্ষে পরিশোধ করা খুবই কষ্টসাধ্য। চালকের ক্ষেত্রে পূর্বের নির্ধারিত জরিমানা তিনশত টাকা বহাল রেখে বাহনের কারা দন্ড দেওয়াটাই ভাল বলে মনে করেন তারা।

সেইসাথে তারা দাবী করেন, লাইসেন্স নবায়ন ফি ৩০০০ টাকা থেকে কমিয়ে ১০০০ থেকে ১৫০০টাকার বেশী না করা। অটো ইজিবাইক ড্রাইভিং ও মামলা ২০-২৫ দিন সময় দেওয়া, সরকারি ছুটির দিনে দুই কালারের গাড়ি চলতে দেয়া। লাইসেন্স হারিয়ে গেলে পুনরায় লাইসেন্স প্রদান, সিপটের গাড়ি চলা কালিন সময়ে দুপুর ১ টা থেকে দুপুর ৩টার মাঝে কোনো মামলা না দেওয়া এবং রাত্রি ৯টার পরে সফল গাড়ি চলা চল করতে দেয়া, লাইসেন্স বিহিন রিক্সা রাজশাহী সিটিতে চলতে না দেওয়া, রিকসায় ৩জনের অধিক বহন করতে না দেওয়া ও যানযট নিয়ন্ত্রণে রাখতে অটো চার্জারের মতো রিক্সাও দুই সিপটে করার দাবী জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin