নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়। বুধবার রাজশাহী কোর্টে সকাল ১০টা হতে ভোট গ্রহন শুরু হয়। চলে টানা বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে মোট ৮৩৭জন আইনজীবী তাঁদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন তারা। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি এ্যাডভোকেট শফিকুল হক মিলন ও রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
আরো ভোট প্রদান করেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতি সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, এডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, এডভোকেট জমসেদ আলী, এডভোকেট মিজানুল ইসলাম, প্রার্থী এডভোকেট মাইনুল আহসান পান্না ও রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালীসহ অন্যান্য আইনজীবীগণ।

মেয়র ভোট প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুদ ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের এফ গ্রুপ আসনের প্রার্থী এডভোকেট. একরামুল হক, এডভোকেট মোজাফফর হোসেন, এডভোকেট ইয়াহিয়া, এডভোকেট এজাজুল হক মানু, এডভোকেট আসলাম সরকার, এডভোকেট মুসাব্বিরুল ইসলাম ও এডভোকেট ইসমত আরা বেগম সহ অন্যান্য আইনজীবীবৃন্দ।
এছাড়াও কেন্দ্রে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবুল সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ ও আইনজীবীগণ।