সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশ সরকারী গাড়ী চালক সমিতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারী গাড়ী চালক সমিতি রাজশাহী জেলা শাখার জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়ী চালক সাইফুল ইসলামকে সভাপতি, পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের গাড়ী চালক ফজলুল হককে সহ-সভাপতি ও আই,এইচ,টি রাজশাহীর গাড়ী চালক সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে একটি অংশ অবৈধ বলে দাবী করে এর বিরুদ্ধে নানা ধরনের প্রপাকান্ডা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এল.জি.ই.ডি এর গাড়ি চালক বশির উদ্দিন বলেন, তিনি বাংলাদেশ সরকারী গাড়ী চালক সমিতি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক হিসেবে অত্র সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে সভা ডাকেন। অত্র সভায় সমিতির সকল সদস্যকে আহ্বান করা হলেও শফিকুল ইসলাম অনুসারীরা অপর কমিটি তার ডাকে সাড়া না দিয়ে এবং কাউকে না জানিয়ে কারো সাথে আলোচনা না করে তারা এই কমিটি করেন বলে জানান বশির। অথচ শফিকুল ইসলাম সবাইকে নিয়ে এই কমিটি করেছেন বলে মিথ্যাচার করছেন বলে জানান তিনি।

বশির আরো বলেন, তারা যে কমিটি করেছেন তা সবাইকে নিয়ে একাধিকবার সভা করে এই কমিটি করেছেন। তাদের গঠনকৃত বর্তমান কমিটির আই,এইচ,টি রাজশাহীর গাড়ী চালক সিরাজুল ইসলামকে নিয়ে আরেক কমিটির সভাপতি শফিকুল ইসলাম মিথ্যাচার করছেন। তিনি বলে বেড়াচ্ছেন সিরাজুল অনেক আগে রেলওয়ের জায়গায় নির্মাণকৃত সমিতির কার্যালয়ে থেকে অর্থ আত্মসাৎ করেছেন। ঐ কার্যালয় বিগত সাত থেকে আট বছর পূর্বে রেলওয়ে কর্তৃপক্ষ ভেঙ্গে দিয়েছিলো। ঐ কার্যালয়ে বিভিন্ন মালামাল তিনি নাকী বিক্রি করে টাকা নিয়ে নিয়েছেন।

প্রকৃত ঘটনা হচ্ছে ঐ সময়ের কমিটিতে শফিকুল ইসলাম নিজেই ছিলেন অর্থ সম্পাদক। তার নিকট অর্থ ও অন্যান্য দলিল দস্তাদিসহ সব কিছুই তার নিকটে রক্ষিত ছিলো। তার নিকট সদস্যদের মাসিক চাঁদা ও অন্যান্য অনুদান সব কিছুই তার নিকট ছিলো। তিনি অত্র কার্যালয় ভাঙ্গার প্রায় দেড় মাস পূর্বে থেকে কার্যালয়ে আর আসেন নি এবং এখন পর্যন্ত কোন হিসাব নিকাশ দেননি। তার অপকর্ম ঢাকতে তিনি অপরের উপরে দোষ চাপাচ্ছেন বলে জানান বশির।
এ বিষয়ে জানতে সিরাজুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, রাজশাহী টুলটুলি পাড়ায় রেলওয়ের জায়গায় প্রায় দশ লক্ষ টাকা ব্যায়ে সমিতির কার্যালয় করেন। এর মধ্যে তার নিজস্ব টাকা ও শ্রম রয়েছে। তাহলে আমি কিভাবে এখান থেকে টাকা আত্মসাৎ করবো। টাকা যদি আত্মসাৎ করে থাকে তাহলে অর্থ সম্পাদক শফিকুল ইসলাম করেছেন।

তিনি এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে এই মিথ্যাচারের পক্ষে কোন প্রকার কাগজপত্র যদি না দেখাতে পারেন তাহলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহন কবরেন বলে জানান সিরাজুল ইসলাম। বাংলাদেশ সরকারের সকল গাড়ীচালকগণ, যখন যে সরকার ক্ষমতায় আসেন, তখন সরকারী নিয়মকাকুন মেনে চলেন। কারণ গাড়ী চালক সমিতি একটি অরাজনৈকি সংগঠন। অএব গাড়ী চালকগণকে দলীয়করণ করার কোন সুযোগ নেই।

এ বিষয়ে শফিকুল ইসলাম এর নিকট জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবী করে বলেন, তার নিকট কোন টাকা নাই। এজন্য তিনি কোন টাকা আত্মসাৎ করেনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin