বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সভাপতি জুয়েল, সম্পাদক রকি

  • প্রকাশ সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে চলে ভোটগ্রহণ। পরে গণনা শেষে ফল ঘোষণা করা হয়। দ্বি-বার্ষিক নির্বাচনে ২৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছে গুলবার আলী জুয়েল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন ওয়াহিদ হিরো পেয়েছেন ১৯ ভোট ও মীর তোফায়েল হোসেন পেয়েছেন ৫ ভোট।

নির্বাচনে সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান (রকি)। তার প্রতিদ্বন্দী প্রার্থী হাফিজুর রহমান পান্না পেয়েছেন ৩ ভোট।

এদিকে সহ-সভাপতি পদে নির্বাচিত হাসান আল মবিন (মামুন) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ.এইচ.এম.ডি জামিউল্লাহ অমিও পেয়েছেন ৬ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বারিউল আলম শান্ত, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহানুর রহমান রানা পেয়েছেন ১৮ ভোট।

এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে আব্দুল বাতেন, অর্থ সম্পাদক পদে আরিফুল হক রনি, দপ্তর-পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক জাহিদ হাসান সাব্বির, সমাজকল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রনজু আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোনিয়া খাতুন, জনকল্যাণ ও মানবাধিকার সম্পাদক ওয়াহিদ মুরাদ, নির্বাহী সদস্য পদে সামিউল ইসলাম, সামিউল ইসলাম শামীম ও রাশেদুর রহমান রাশেল।

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শফিউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশন সচিব ছিলেন এডভোকেট মমিনুল ইসলাম বাবু ও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন গোলাম মোস্তফা মামুন। নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন রাজশাহী সিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক প্রথম প্রহরের নির্বাহী সম্পাদক সুলতান মাহমুদ রেজা।

অন্যদিকে, নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন নগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ ও রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এমাজ উদ্দিন মন্ডল। এছাড়াও রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তারা বলেন, সাংবাদিকগণ জাতির বিবেক। আশা করছি এ নির্বাচন থেকে যোগ্য নেতৃত্ব উঠে আসবে ও দেশের কল্যাণে সত্যতা তুলে ধরে নিষ্ঠার সাথে কাজ করে যাবে। সেই সাথে এ সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সর্বোচ্চ কাজ করবে নির্বাচিত নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সদস্য সংখ্যা ৪৯। কমিটিতে মোট ১৩টি সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ টি পদে প্রতিদ্বন্দীতা হয় ও ৯ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin