বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার প্রথম সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের আস্থা ও অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার প্রথম সভা গতকাল সকাল ১০টায় রাজশাহী মহানগরীর প্রানকেন্দ্র ভূবনমোহন পার্ক সংলগ্ন রাজশাহী সিটি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি জাহিদ হাসান।

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম বনি, জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, অর্থ সম্পাদক রাজিব, দপ্তর সম্পাদক রায়হান ইসলাম রনি, ক্রীড়া সম্পাদক আফরোজা খান হেলেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আ.ন.ম মুক্তার হোসেন ও জনকল্যাণ ও মানবাধিকার সম্পাদক সৌমেন্দ্রনাথ মন্ডল।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা মোহনপুর উপজেলা শাখার সভাপতি এম.এম মামুন, চারঘাট উপজেলা সভাপতি আতিকুর রহমান আসা, পুঠিয়া উপজেলা সভাপতি মেহেদী হাসান, বাগমারা উপজেলা সভাপতি আলতাফ হোসেন ও মোহনপুর উপজেলা শাখার অর্থ সম্পাদক মাজেদুর রহমান সবুজসহ অন্যান্য সদস্যগণ।

সভায় সদ্য নির্বাচন ও আগামীতে বিভাগীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। সেইসাথে জেলা কমিটির করণীয়, পিকনিক, কল্যাণ তহবিল, প্রতিটি সভায় সকল সদস্যর উপস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ আলোচনা হয়। সেইসাথে সাংবাদিকদের কল্যাণে কাজ করার জন্য প্রধান অতিথি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin