বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বাজুজ রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত হলেন যারা

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুজ) রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন (২০২২-২০২৪) বৃহস্পতিবার দিনব্যাপি শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়। কোন রকম ঝামেলা ছাড়া উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন হয়। ভোট গ্রহন যাতে সুষ্ঠুভাবে হতে পারে সে জন্য আইনশৃংখলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা যায়। তারা সকাল থেকে ফলাফল ঘোষনা পর্যন্ত কেন্দ্রে ছিলেন।

নির্চাচনে মোট ২১জন পরিচালক পদের জন্য দুইটি প্যানেলে ২১ জন করে ৪২ জন এবং ও এককভাবে সতন্ত্র প্রার্থী ১জন মিলে মোট ৪৩জন প্রার্থী পরিচালক পদের জন্য প্রতিদন্দিতা করেন। এর মধ্যে পরিচালক পদে মোট একুশজন নির্বাচিত হন। ভোট গণনা শেষে নির্বাচন বোর্ড চেয়ারম্যান বিকাশ কুমার সরকার ফলাফল ঘোষনা করেন। সঙ্গে ছিলেন সদস্য সাইফুল ইসলাম ও এস.এম হাশেম।

ডাবলু-মনীষ-রায়হান পরিষদ থেকে মোট ১৬জন পরিচালক পদে নির্বাচিত হন। এই প্যানেলে নির্বাচিতদের মধ্যে ৩৪৫ ভোট পেয়ে প্রথম হন রায়হান, ৩০০ ভোট পেয়ে দ্বিতীয় হন শফিকুল ইসলাম ডাবলু, ২৯৯ ভোট পেয়ে তৃতীয় হন রনি চন্দ্র মন্ডল, ২৯৬ ভোট পেয়ে চুতুর্থ হন সামিউল ইসলাম সুইট, ২৯২ ভোট পেয়ে পঞ্চম হন ইসলাম, ২৭৯ ভোট পেয়ে ষষ্ঠ হন মণীষ রায়।

এছাড়াও একই প্যানেল থেকে ২৭৭ ভোট পেয়ে সপ্তম হন মাইনুল হোসেন, ২৭৬ ভোট পেয়ে অস্টম হন রবিন কুমার সরকার, ২৭২ ভোট পেয়ে নবম হন তহিদুল ইসলাম তুহিন, ২৭১ ভোট পেয়ে দশম হন মেরাজুল ইসলাম, ২৫৯ ভোট পেয়ে ১১তম হন মানিক, ২৫৫ ভোট পেয়ে ১৩তম হন সজল চন্দ্র সরকার, ২৫৫ পেয়ে ১৪তম হন সাধন সরকার, ২৫৪ পেয়ে পনেরতম হন মনিরুল ইসলাম মনি, ২২৪ ভোট পেয়ে সতেরতম হন সেলিম হোসেন ও ২১৯ পেয়ে ঊনিশতম হন হাসান আলী।

এদিকে মোখলেছ-বিশু-অপু পরিষদ মোট নির্বাচিত হন পাঁচ জন। এরা হলেন ২৫৮ ভোট পেয়ে ১২তম হন আশরাফুল ইসলাম অপু, ২২৬ পেয়ে ষোলতম হন আমিনুর রহমান আমিন, ২২৩ পেয়ে আঠারতম হন সনজিত সরকার, ২১৭ ভোট পেয়ে বিশতম হন সুকুমার প্রামামিক বিশু ও ২০৮ ভোট পেয়ে একুশতম হন মোখলেছুর রহমান।

নির্বাচন বোর্ড চেয়ারম্যান বিকাশ কুমার সরকার বলে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায়। মানে শুক্রবার রাত ১টায় িিতন ফলাফল ঘোষনা করেন। সে সময়ে কোন প্রকার হট্টগোল হয়নি। ফলাফল বিজয়ী ও পরাজিত সবাই মেনে নিয়েছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৪৫৬জন। এর মধ্যে একজন মারা যাওয়ায় ভোটার সংখ্যা ছিলেন ৪৫৫জন। এর মধ্যে ভোট প্রদান করেন ৪৫০ জন। এই নির্বাচনে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা বলে জানান তিনি। মোট আটটি বুথে ভোটারগণ তাদের ভোট প্রদান করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin