সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বাজুস’র রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা

  • প্রকাশ সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস) আয়োজিত রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা রোববার অনুষ্ঠিত হয়। রাজশাহীর সিএনবি মোড়ে একটি চাইনিজ রেষ্টুরেন্টে সভায় সভাপতিত্ব করেন বাজুস রাজশাহী জেলা শাখার সভাপতি আসলাম উদ্দিন সরকার। প্রধান অতিথি ছিলেন বাজুস ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দিলিপ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন বাজুস, সহ-সভাপতি আনোয়ার হোসেন ও ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

এছাড়াও বক্তব্য দেন মিজানুর রহমান মানিক- মেম্বার সেক্রেটারি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স, জয়নাল আবেদিন খোকন, মেম্বার সেক্রেটারি, মনিটরিং অফ ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন রেপুনুল হাসান, মেম্বার সেক্রেটারি, ল অ্যান্ড মেম্বারশিপ, এস কে আবু সোহেল, পিএস টু প্রেসিডেন্ট।

সভায় রাজশাহী বিভাগের আট জেলার বাজুস সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে বাড়িতে চিকিৎসাধীন বাজুস রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানের সুস্থতা কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

উপস্থিত বাজুস নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জুয়েলারি এ্যাসোসিয়েশনের সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বিশ্বে জুয়েলারি শিল্পে মডেল হবে ‘বাংলাদেশ’। তার ব্যবসায়ীক প্রজ্ঞা, সৃষ্টিশীলতা ও দূরদর্শিতায় আগামীতে বাংলাদেশের জুয়েলারি শিল্প আরও সমৃদ্ধ হবে। তার নেতৃত্বের সুদক্ষতায় ও সুপরিকল্পনায় জুয়েলারি শিল্পে ফিরবে প্রাণ। আশাজাগানিয়া সাফল্যের মধ্যেদিয়ে অদূর ভবিষ্যতে জুয়েলারি শিল্প ফিরে পাবে তার হারানো অতীত ও ঐতিহ্য। স্বর্ণের বারে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। বাংলাদেশই ‘গোল্ড ব্যাংক’ হবে। কেউ আর ব্যবসায়ীর স্বর্ণ ধরেই চোরাই স্বর্ণ বলে চালান দিতে পারবে না। স্বর্ণ ব্যবসায়ীরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে স্বর্ণ ব্যবসা করতে পারবেন। বিজিএমইএ এর মত বাজুসও হবে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন।

বক্তারা বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কর্ণধার ও বাজুস’র সভাপতি সায়েম সোবহান আনভীর এরই মধ্যে সাড়ে ১২ হাজার কোটি টাকায় রিফাইনারি প্রজেক্ট হাতে নিয়েছেন। যেখানে দেশের বাইরের তরল সোনা রিফাইনারি হয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিস্কুট (বার) ও স্বর্ণালঙ্কার আকারে বহির্বিশ্বেও রপ্তানি করা যাবে। আমাদের দেশের স্বর্ণ শিল্পীদের হাতের কাজ খুবই সুনিপুণ। যা দিয়ে আন্তর্জাতিক বাজারেও সুখ্যাতি অর্জন করা সম্ভব।

নেতৃবৃন্দ আরো বলেন, দেশের তৈরি স্বর্ণের গয়না রপ্তানীর অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেজন্য সরকারি নীতি ও পৃষ্ঠপোষকতাও প্রয়োজন। এরই মধ্যে প্রধানমন্ত্রী স্বর্ণনীতি ঘোষণা করেছেন। এখন সরকার দেশের জুয়েলারি শিল্পের পৃষ্ঠপোষক হলে এই শিল্প নতুন আলোর দিশা পাবে। দেশের তৈরী স্বর্ণের গয়না বিদেশে রপ্তানির দ্বার খুলবে। বাজুস সেই লক্ষ্যেই কাজ করছে বলেও জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- বাজুসের সাবেক সভাপতি ও বাজুস ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে স্বর্ণনীতি প্রণয়ন করেছেন। এ জন্য বাজুস এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ করতেই বাজুস সভাপতির নির্দেশে বিভাগীয় পর্যায়ে এই প্রতিনিধি সভাকরা হচ্ছে। তিনি বলেন, উপজেলা পর্যায়ে কমিটি নেই। উপজেলা পর্যায়ে কমিটি করতে হবে। আগামীতে বাজুস এর নিবন্ধন ছাড়া কেউ বৈধভাবে স্বর্ণ ব্যবসা করতে পারবেন না। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে জুয়েলারি শিল্পের ইতিহাস বদলে দিতে চাই।

আমাদের নতুন নেতৃত্ব দেশের আইকন সায়েম সোবহান আনভীর জুয়েলারী ব্যবসায়ীদের জন্য গোল্ড ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। তরল সোনা রিফাইন করে বিদেশে রপ্তানির পরিকল্পনা করছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এসব পরিকল্পনা বাস্তবায়ন করবো। আগামী ১৭ মার্চ ঢাকার বসুন্ধরায় প্রথমবারের মত স্বর্ণমেলা আয়োজন করা হবে ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin