বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

বারিন্দ নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৫১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের মালিকানাধীন বারিন্দ নার্সিং কলেজের শিক্ষার্থীরা একাডেমিক ও প্র্যাকটিক্যাল শিক্ষার সুযোগ না পাওয়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা জানান, নার্সিং কলেজের শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাতে কলমে ইন্টার্নীশিপ করার সুযোগ না পাওয়ায় সঠিক চিকিৎসা সেবার জ্ঞান আহরণ থেকে বঞ্চিত হচ্ছেন। বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে ৫২৫ টি শয্যা রয়েছে। অথচ রোগী ভর্তি না হওয়ার কারণে সেখানে নার্সিং শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল শিক্ষা গ্রহণ করতে পারছে না।

এ কারণে শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টারনীশিপ করার দাবি তুলেছেন। শিক্ষার্থীরা জানান, কেবলমাত্র হাতে কলমে শিক্ষা দীক্ষার ব্যাপারটি নয় এখানে কয়েকটি বিভাগ নাম মাত্র চালু রয়েছে যেখানে দক্ষ শিক্ষকের অভাব প্রকট। শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষার্থীরা দাবি দাওয়ার ব্যাপার নিয়ে কথা বলতে গেলে ভয় ভিতি দেখিয়ে দমিয়ে রাখা হতো। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin