সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ সংলাপ ও মতবিনিময় সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৫৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরায় “বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি প্রভাববিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনদের সাথে সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এনএজিআর(ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভ্যুলেশন) সংস্থার নির্বাহী পরিচালক স্টেফান সরেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

উপস্থিত ছিলেন ইউনিসেফ স্ট্রেংদেনিং সোশাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত-ই-খুদা, ৩নং ঝিলিম ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মাসুদ পারভেজ, মহিলা সদস্য জোহরা বেগম, ও ইউপি সদস্য বাদশা এবং এফএইচ এসোশিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার রিপন কিস্কু প্রমুখ। সভায় ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ছয়টি গ্রামের দেড়শতাধিক স্থানীয় জনগণ অংশগ্রহন করেন। স্থানীয় জনগণ সমাজসেবা কর্মকর্তার কাছে তাদের বিধবা ভাতা, দুঃস্থ ও অসহায়দের বিভিন্ন সুবিধা এবং দরিদ্র আদিবাসী শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা কিভাবে পাওয়া যায় সে সম্পর্কে কথা বলেন। এছাড়াও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি কাঞ্চন কুমার দাস একজন বিধবা দুস্থ মাতা ও একজন প্রতিবন্ধি বয়স্ক মহিলাকে তাদের সমস্যার কথা শুনে আশু ভাতা প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আশ্বাস দেন। এছাড়াও তিনি সকলকে বাল্যবিবাহ বন্ধ এবং শিশুর প্রতি সহিংসতা রোধ করার জন্য শপথ করান। এই “বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনদের সাথে সংলাপ ও মতবিনিময় সভাটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা, এনএজিআর সংস্থা ও ইউনিসেফ স্ট্রেংদেনিং সোশাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে সম্পন্ন হয়। প্রোগ্রামটি সঞ্চালনা করেন এনএজিআর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin