মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহীর অবস্থান ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক কৃষক পর্যায়ে রাসায়নিক সারের সহজলভ্যতা নিশ্চিতকরণের লক্ষ্যে সার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সকল বৈষম্য দূরীকরণে অবস্থান ও স্মারকলিপি প্রদান করা হয়। রোববার বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহীর আয়োজনে, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহীর সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল। বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহীর সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন মুন্সীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহীর সহ-সভাপতি মাজদার রহমান ও কামরুজ্জামান মিলন ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ফ্লাওয়ারসহ রাজশাহী জেলার সকল থানার বিএডিসি নেতৃবৃন্দ ও কৃষকগণ। বক্তব্যে সভাপতি বলেন, কৃষক ও ডিলারগণ কৃষি অফিসের কর্মচারী নয়। তারা ব্যবসা করেন। ডিলারদের হেও প্রতিপন্ন করা থেকে বিরত এবং যারা অবৈধভাবে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। বক্তব্য শেষে রাজশাহী কৃষি অধিদপ্তরের কর্মকর্তার মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

সকল বিএডিসি বীজ ডিলারকে সার ডিলারে উন্নতিকরণ এবং ইউরিয়া ও নন-ইউরিয়া সহ সকল রাসায়নিক সার বরাদ্দ ও বিপননে বৈষম্য দূরীকরণ সহ স্মারকলিপিতে তারা উল্লেখ করেন দীর্ঘদিন যাবৎ সরকার বিসিআইসি ডিলারদের মাধ্যমে বিএডিসি’র রাসায়নিক এবং ইউরিয়া সহ সরকারী ভাবে আমদানিকৃত সকল রাসায়নিক সার বিক্রয় করছে, যা একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মাধ্যমে কৃষকের স্বার্থ জ্বলাঞ্জলী দিয়ে বিভিন্ন সময় “সার সিন্ডিকেট” গড়ে তুলেছে, সার সিন্ডিকেট গড়ে উঠার কারণে অনুমোদনহীন ব্যবসায়ীদের নিকট থেকে কালোবাজারে অধিক মূল্যে কৃষকরা সার ক্রয় করছে। যা সংবাদ পত্রের মাধ্যমে তারা অবগত হন। এটা যে কোন মূল্যে প্রতিরোধ করতে হবে।

স্মারকলিপিতে তারা আরো উল্লেখ করেন একমাত্র বিএডিসি’র বীজ ডিলারগণ প্রান্তিক পর্যায়ে কৃষকদের সাথে সম্পৃক্ত থাকায়, তাদের মাধ্যমে সার বিপনন করলে কৃষকরা উপকৃত হবে। যে কারণে বিএডিসি’র বীজ ডিলারগণকে সার ডিলারে রূপান্তরিত করা জরুরী প্রয়োজন ও বিএডিসি ডিলারগণের মধ্যে সকল উৎস থেকে (ইউরিয়া, নন-ইউরিয়া, সরকার উৎপাদিত ও আমদানীকৃত) সার বিপনন করলে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হবে এবং কৃষকরা নায্যমূল্যে সার ক্রয় করতে পারবে বলে উল্লেথ করেন তারা। এসকল বিষয়ে তারা দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin