সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতি সভা

  • প্রকাশ সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২২৯ বার দেখা হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 62.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী সুন্দরভাবে পালন করার লক্ষে রোববার বেলা সাড়ে ৩টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সম্মেলন নির্বাচন কমিশনার কে.এম ওবায়দুর রহমান চন্দন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সম্মেলন নির্বাচন কমিশনার আমিরুল ইসলাম খান আলীম এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, বিএনপি রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদিন শিবলী, জেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ মহসিন ও গোলাম মোস্তফা মামুন।

আরো উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী ও শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মতিহার বিএনপি’র সাধারণ সম্পাদক আল মামুন বাবু, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, চন্দ্রিমা থানা বিএনপি’র সভাপতি ফাইজুল ইসলাম ফাহি, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জনি।

এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, জেলা স্বেচ্ছাসেবক দলেল আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উল্লেখ করা হয় আজ ১লা সেপ্টেম্বর’ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচী পালনের লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপি কর্তৃক তিনদিন ব্যাপি নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। সোমবার সকাল ৭ টায় রাজশাহী মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী উদ্বোধন করা হবে। এরপর ঐ দিনে বিকেল সাড়ে ৩টায় বাটার মোড় হতে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হবে। র‌্যালী ও পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

সভাপতিত্ব করবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম। র‌্যালীটি বাটার মোড় হতে লোকনাথ স্কুল- রাজশাহী কলেজ গেট হয়ে মনিচত্বর দিয়ে আলুপট্টি মোড়ে শেষ হবে। এছাড়াও সেপ্টেম্বর মঙ্গলবার ভুবন মোহন পার্কে সকাল ১০টা হতে রক্তদান কর্মসূচী ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। সেইসাথে বুধবার বিমান চত্বর হতে ফ্লাইওভার পর্যন্ত বেলা ১১টায় বৃক্ষরোপন করা হবে বলে সভায় জানানো। এছাড়াও কর্মসূচী গুলো সঠিকভাবে পালন এবং উদ্বোধণীতে ও র‌্যালি কিভাবে হবে সে বিষয়ে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin