সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভা

  • প্রকাশ সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ৪৮৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামরাজশাহীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট জমসেদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, জিপি এডভোকেট মাইনুল আহসান পান্না, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর শাখার সহ-সভাপতি এডভোকেট আলী আশরাফ মাসুম, সহ-সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক এডভোকেট রইসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়ার মাসরুল আল আমিন, প্রেস এন্ড ইনফরমেশন শাহ জাহান আলী ফাহিমসহ অন্যান্য আইনজীবীগণ।

ঈশা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধবিধস্ত বাংলাদেশকে সুসংগঠিত করতে এবং দুর্ভিক্ষ থেকে দেশকে রক্ষা এবং উন্নয়নের লক্ষে ১৯৭৮সালে বিএনপি নামে একটি দল গঠন করেন। এই দল আজকে জনগণের আস্থার প্রতিক হয়ে উঠেছে। এই দলকে ফ্যাসিস্ট আওয়ামীলীগ বহুবার ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। নেতাকর্মীদের নির্যাতন, হত্যা, গুম করেও কোন লাভ করতে পারেনি। শেষ পর্যন্ত বিএনপি’র ধারাবাহিক আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহনে শেখ হাসনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারী মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের সবাইকে ধানের শীষে ভোট প্রদান করার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin