নিজস্ব প্রতিবেদক: অন্তবর্তীকালীন সরকার যেমন নির্বাচন নিয়ে তালবাহা শুরু করেছে। তার সাথে যুক্ত হয়েছে জামায়াতে ইসলামী ও নয়াদল এনসিপি। তারা চাচ্ছেন নির্বাচন পেছাতে। আবার একদল বলছে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হতে দেয়া হবে না। আসলে এগুলো কিছু নয়। তারা এখন অস্তিত্ব সংকটে পড়ে গেছে। এ জন্য ঐ দলগুলো কি করবে ভেবে পাচ্ছেনা বলে শনিবার বিকেলে ছোটবনগ্রামে ১৯নং ওয়ার্ড ( উত্তর) বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, তারা হলেন জিয়াউর রহমানের দলের লোক। শেখ মুজিবুর রহমানের আমেল দেশে যেমন দুর্ভিক্ষ হয়েছিলো, তেমনি গণতন্ত্রও নির্বাসনে চলে গিয়েছিলো। সে সময়ে মানুষ নিরাপত্তায়ের সাথে ঘুমাতে পারতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে এর সব কিছু পরিবর্তন করেছিলেন। শেখ হাসিনার ছেলে মেয়ে ও দোসররা দেশেরব বাহিরে সম্পদের পাহাড় গড়েছে। কিন্তু বেগম খালেদা জিয়া ও সন্তানেরা এবং নেতাকর্মীরা কেউ জমি দখল ও চাঁদাবাজী করেনা। চাদাবাজীর সঙেআগ যুক্ত হয়েছে অন্য দুইটি দল। অথচ তারা প্রচার করছে বিএনপি’র নামে। এগুলো আর করতে দেয়া হবেনা বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে আবার কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান প্রধান অতিথি।
অনুষ্ঠানের শুরুতে চন্দ্রীমা থানা বিএনপি‘র আহ্বায়ক ফাহিজুল হক ফাহি‘র সভাপতিত্বে কর্মী সভার শুরুতে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সুচনা করেন অতিথিবৃন্দ। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি‘র সদস্য সচিব মামুন-অর- রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি‘র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু।
চন্দ্রিমা থানা বিএনপি‘র সদস্য সচিব মনিরুল ইসলাম জনি ও সিনিয়র যুগ্ম, আহ্বায়ক রেজাউল করিম সঞ্জুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বায়ালিয়া থানা (পূর্ব) বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিায়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন ও কাশিয়াডাঙ্গা বিএনপি’র সদস্য সদস্য সচিব মজিউল আহসান হিমেলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।