সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপি ক্ষমতায় আসলে মাদক মুক্ত দেশ, কর্মসংস্থান এবং নারীদের ক্ষমতায়ন করা হবে:মিলন

  • প্রকাশ সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সতের বছরে দেশে বেকারত্বের হার বেড়েছে প্রায় দ্বিগুন। সেইসাথে কমেছে কলকারখানা। অনেক কারখানা বন্ধ হওয়ায় বেড়েছে বেকারত্ব। শুধু তাইনয় পতিত সরকার তার নেতাকর্মী আইন শৃংখলাবানীর কিছু সদস্যদের দিয়ে দেশে মাদকের সম্রাজ্য গড়ে তুলেছিলেন। এতে করে যুব সমাজ নষ্ট হতে বসেছে। একদিকে বেকার অন্যদিকে মাদকের ছোবলে বিপর্যস্ত দেশ। শুধু তাইনয় আমরা বলি নারী স্বাধীনতা হয়েছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এখনো নারীরা পরিবারে মতামত দিতে পারেনা। দিলেও প্রায়ই সেটা অগ্রাহ্য করা হয়।

এজন্য বিএনপি ক্ষমতায় আসলে আগে যুবসমাজকে বাঁচাতে দেশকে মাদকদুক্ত এবং যুবসমাজ ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সারা দেশের ন্যায় পবা-মোহনপুরকেও একই অবস্থায় নিয়ে আসা হবে বলে শনিবার সন্ধ্যায় যুবদল নওহাটা পৌরসভা শাখার আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যুবকরা হচ্ছে একটি দেশের প্রাণ শক্তি। এই শক্তিকে কাজে লাগাতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারী মাসের প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচন বানচাল ও পেছানোর জন্য একটি দল নানা কৌশল করছে। তারা দেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর পাঁয়তারায় লিপ্ত হয়েছে। কিন্তু ঐ দল আবার ছয় মাস পূর্বে নির্বাচন করার জন্য প্রার্থী মনোনয়ন শেষ করেছে। শুধু তাইনয় এখন তারা বেহেস্তের টিকিট বিক্রি করছে। তিনি বলেন, জামায়াতে ইসলাম মেয়ে ও নারীদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয় পত্র ঠিক করার নামে সেগুলোর ফটোকপি এবং নম্বর নিয়ে নিচ্ছে। এগুলো নিয়ে তারা নানা ধরনের অপকৌশল অবলম্বন করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কোন অপরিচিত ব্যক্তি বাসাবাড়িতে যেয়ে এগুলো চাইলে না দেয়ার আহ্বান জানান তিনি।

মিলন বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। আর ধানের শীষ হচ্ছে জনগণের প্রাণের প্রতিক। এজন্য এই প্রতিক যখন ক্ষমতায় আসে জনগণ তখন শান্তিতে থাকে। দেশে উন্নয়নের জোয়ার আসে। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে বেগম জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী ও দেশের উন্নয়নে অংশিদার হতে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লার সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম সুমন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি সাবেক সভাপতি ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক-১ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক-২ মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুর রহমান শরিফ, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, মমিনুল ইসলাম মিলন, আজাদ সরকার, মাহাবুব রহমান, মতিউর রহমান মতি ও শামীম হোসেন।

এছাড়াও নওহাটা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রহমান, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফায়সাল কবির সজল,বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ কাজী, নওহাটা সরকারি ডিগ্রী কলেজর হ্বায়ক ইলিয়াস আহম্মেদ, সদস্য সচিব মিফতাহ আহম্মেদ বিশ্বাসসহনওহাটা পৌরসভার সকল ওয়ার্ড যুবদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ পাঁচশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin