নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ডেন্টাল সোসাইটি রাজশাহী কমিটির সম্মেলন ও সাইন্টিফিক সেমিনার গতকাল রাজশাহী জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সেমিনারের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি, বিএমডিসি এবং বিএমআরসি এর নির্বাহী সদস্য, ঢাকা ডেন্টাল কলেজ এর সাবেক অধ্যক্ষ ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর ডা. পরিমল চন্দ্র মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম মহাসচিব ডা. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর) ডা. কামরুল হাসান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মাহমুদ, রাজশাহী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডা. খন্দকার মো: ফয়সাল আলম, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ডা. আলী আকবর পলান, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু ও কোষাধ্যক্ষ ডা. মুরশেদ জামান মিয়া।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগের শাসনকালে দেশের মেডিকেল শিক্ষায় ধস নেমেছিল। গত ১৭বছর স্বাস্থ্যখাতের কোন উন্নয়ন হয়নি। তবে হাজার হাজার কোটি টাকার লুটপাট হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প সময়ে রাষ্ট্র শাসনকালে স্বাস্থ্যখাতে যে উন্নতি করেছিলেন তা অবিস্মরণীয়। বিএনপি সরকার বাংলাদেশের চিকিৎসা খাতকে উন্নয়নের দিকে ধাবিত করতে দেশে ৮টি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন। দেশে অনেক বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সেগুলোর গুণগত মান স্বাস্থ্যখাতের উন্নয়নের পক্ষে নয় বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে রাজশাহীতে একটি পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে।

বক্তব্য শেষে তিনি বাংলাদেশ ডেন্টাল সোসাইটি রাজশাহী জেলা শাখার আংশিক কমিটির ঘোষনা করেন। কমিটির সভাপতি হলেন ডা. আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ডা. শেখ সাখাওয়াত হোসাইন রোজ, সহ-সভাপতি ডা. হাসিবুল হাসান ইমন, ডা. হাসিবুল হক তাজ ও সোয়েব রহমান তারেক, সাধারণ সম্পাদক ডা. আতিকুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাশরুর হোদা লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাদাত আনাম আজাদ, কোষাধ্যক্ষ ডা. মোহা: সুমন রেজা, সাংগঠনিক সম্পাদক ডা. সাকিব ইবনে মজিব, দপ্তর সম্পাদক ডা. ফজলে রাব্বি, সহ-দপ্তর সম্পাদক মীর ইউনুস আলী রিমন, প্রচার সম্পাদক ডা. তামিম হোসাইন ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম।