সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপি নেতাকে বহিষ্কারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশ সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা মৎসজীবী দলের সিনিয়র সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মাকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থিত নেতা-কর্মী এবং সাধারণ জনগণ। শুক্রবার দুপুরে পুঠিয়া উপজেলার নন্দনপুর বাজারে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিম শিক্ষা প্রতিষ্ঠানটিকে আওয়ামী লীগের কার্যালয় বানিয়ে ছিলেন। শিক্ষার পরিবর্তে সেখানে প্রতিদিন চলতো আওয়ামী লীগের মিছিল মিটিং আর বিএনপি নিধনের পরিকল্পনা। তবে ৫ আগষ্ট এর পরে স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেয়নি। এরই জের ধরে বিএনপির ত্যাগি নেতা জুম্মাকে বহিষ্কার করা হয়েছে যা সম্পূর্ণ অবৈধ। অবিলম্বে অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা। তাদের দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারী দেন বিক্ষোভকারীরা।

এ বিষয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বহিস্কৃত বিএনপি নেতা আনারুল ইসলাম জুম্মা বলেন, তাঁকে নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কার করা হয়েছে। যা খুবই দু:খ জনক। আওয়ামীলীগের দোসরদের পূনর্বাসন করতে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। যার কোন ভিত্তি নেই বলে উল্লেখ করেন তিনি। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে বিষয়টি ভালভাবে দেখার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ।

উল্লেখ্য গত ১১জুন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বিএনপির এই নেতাকে দলের সকল প্রকার কার্যক্রম আজীবন বহিষ্কার করে রাজশাহী জেলা বিএনপি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin