নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধুর ভাই দিপক কুমার রায় ইহলোক ত্যাগ করেছেন। রোববার রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইহলোক ত্যাগ করেন। তিনি কিডনী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৩ বছর। তিনি দুই সন্তানের জনক ছিলেন। দিপক কুমার রায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। রোববার বিকেল ৪টায় রাজশাহী পঞ্চবটী শ্মশানে তাঁর দেহ দাহ করা হয়।
সৃষ্টিকর্তা যেন তাঁকে স্বগীবাসী করেন সেজন্য ভাই দেবাশিষ রায় মধু সবার নিকট দোয়া চেয়েছেন।