মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বিএনপি নেতা মরহুম সালেহ উদ্দীন বেবী স্মরনে আলোচনা সভা দোয়া ও ইফতার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২১৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য, বিশিষ্ট গীতিকার, লেখক ওকবি মরহুম সালেহ উদ্দীন বেবীর স্মরণে আলোচনা সভা দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বাদ আসর নগরীর পদ্মাপাড় এলাকার একটি চাইনিজ রেষ্টরেন্টে রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি মরহুম সালেহ উদ্দীন বেবীর রুহের মাগফিরাত কামনায় এই আয়োজন করেন ।

সালেহ্ উদ্দিন বেবী স্মৃতি সংসদদের আয়োজনে অনুষ্ঠানে জনি বলেন, সালেহ্ উদ্দিন বেবী সে সময়ে বিএনপি’র একজন তুখোর নেতা ছিলেন। তাঁর বক্তব্য শুনলে মানুষ মুগ্ধ হয়ে যেত। তিনি বিএনপি’র একজন একনিষ্ট কর্মী ও নেতা ছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি বিএনপি’র উন্নয়নে কাজ করে গেছেন। এমন সন্তান, কর্মী ও নেতা বাংলার প্রতিটি ঘরে প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, মরহুম সালেহ উদ্দীন বেবী বিএনপি’র সম্পদ ছিলেন, রাজশাহী অঞ্চলের বিএনপি নেতা কর্মীরা সালেহ উদ্দীন বেবীকে যুগের পর যুগ স্মরণ করে রাখবে। তিনি একটি প্রতিষ্ঠান ছিলেন। নিজের মেধা, মনন ও যোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতায় নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা ছিল অতুলনীয়।
বক্তব্য শেষে মরহুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান ও সালেহ্ উদ্দিন বেবীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীসহ সকল মৃত মসলিম ব্যক্তির রুহের মাগফিরাত এবং অসুস্থ তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ বিএনপি’ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মী ও মুসলিম জাহানের শান্তিকামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সবাই ইফতার করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মেরাজুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য গোলাম মোস্তাইন তুষার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান মিতু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ হাসান, মহানগর যুবদল সদস্য নীরব খান তারেক, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ও পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নাজমুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দীন বিদ্যুৎ, তানোর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, মোঃ মাসুদ করিম, নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক, মোঃ সোহেল রহমান, কেশরহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক শফিউল আলম সুইট, তানোর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, শহিদুল ইসলাম, মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল।

এছাড়াও আড়ানী পৌর ছাত্রদলের আহ্বায়ক আশরাফুজ্জামান কাটাখালী পৌর ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদ আফজাল, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব সজল রহমান, গোদাগাড়ী উপজেলা পৌর ছাত্রদলের আহ্বায়ক, রহুল আমিন, সদস্য সচিব বকুল হোসেন, পবা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক, গোলাম মাওলা প্রিন্স, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহম্মেদ, পবা উপজেলা ছাত্রদলের সদস্য আসলাম হোসেন, দামকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহনেওয়াজ, গোদাগাড়ী পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমু, মোহনপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরিফ সরকার, ধুরইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ঈশমাইল।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin