সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপি নেতা মিলুকে সভাপতি ও সুইটকে সাধারণ সম্পাদক হিসেবে সমর্থন শ্রমিক দলের

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে ঘিরে পুরো মহানগরীতে উৎসব শুরু হয়েছে। ঘটেছে ঐতিহাসিক মিলন। সাবেক বর্তমান সবাই এক কাতারে এসে এই সম্মেলনে অংশগ্রহন করছেন। সম্মেলনকে সফল করতে ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ে প্রচার মিছিল চলছে। আবার কোন কোন সংগঠন মতবিনিময় সভা করে তাদের পছন্দের নেতাদের সমর্থন দিচ্ছে।

শুক্রবার রাতে এমনটাই দেখা গেল রাজশাহী মহানগর শ্রমিকদলের নেতৃবৃন্দসহ কয়েকটি অফিস শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মতবিনিয় সভা করতে। এই শ্রমিক সংগঠনগুলো নগরীর নিউমার্কেট এলাকায় বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলুকে সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার জন্য সমর্থন প্রদান করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের অন্তর্গত রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, শ্রমিক নেতা গোলাম রেজা শুনু,রাজশাহী শিক্ষাবোর্ড শ্রমিক দলের সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক মাহাবুব, জীবনবীমা কর্পোরেশন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সড়ক ও জনপদ শ্রমিক দলের সভাপতি জয়নাল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, টিএনটি শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, মাইক্রো শ্রমকি দলের সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী পল্টু, বরেন্দ্রর সাবেক সভাপতি আবুল কাশেম, সোনালী ব্যাংক সাবেক সভাপতি মাহাফুজ ও ওয়াসার সভাপতি শফিকুল ইসলাম সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin