সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপি নেতা শহীদ আহম্মেদ বাদল’র ইন্তেকাল

  • প্রকাশ সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপি অধিনস্থ ২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র শহীদ আহম্মেদ বাদল(৭৫) শনিবার রাত পৌনে ৮টার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন( ইন্না—–রাজিউন)। শহীদ আহমেদ বাদল এর মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল হুদা এবং সদস্য সচিব মামুন অর রশিদ মামুন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

রাজশাহী মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, মরহুম শহীদ আহম্মেদ বাদল বিএনপি’র একজন নিবেদিত প্রাণ ও সফল সংগঠক ছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজশাহীর যুবসমাজকে সুসংগঠিত করেছিলেন। শহীদ আহম্মেদ বাদল নির্বাচিত কাউন্সিলর হিসেবে ২১নং ওয়ার্ডের উন্নয়নে অনেক অবদান রেখেছেন। মরহুমের নামাযে জানাযা আজ রোববার বাদ আসর নগরীর টিকাপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin