সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপি লুটেরাদের দল নয়, জনগণের দল: মিলন

  • প্রকাশ সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন জনগণ শান্তিতে থাকে। জনগণের মধ্যে কোন প্রকার হতাশা ও অশান্তি থাকেনা। কারণ বিএনপি সর্বদা জনগণের পাশ থেকে দেশর এবং জনগণের উন্নয়ন করে। রোববার বিকেলে মোহনপুরের ৪নং মৌগাছী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদকের আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গরীব, অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথা গুলো বলেন।

তিনি বলেন, বিএনপির আন্দোলন সংগ্রাম ছিলো জনগণের জন্য। সেই সংগ্রাম এখন ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এখন শুধু মানুষের পাশে থেকে কাজ করতে হবে। তিনি বলেন, পতিত সরকারের দোসররা বিএনপি’র ভাবমুর্তি নষ্ট করতে দলের সঙ্গে মিশে যাচ্ছে। তারা নানা ধরনের অপকর্ম করছে। চাঁদাবাজী থেকে শুরু করে জমি দখল করছে। এই সকল সন্ত্রাসীরা যেন কোনভাবেই দলে স্থায়ী না পারে সেদিকে বিশেষ খেয়াল রাখার আহ্বান জানান তিনি। সেইসাথে দলের ভাবমূর্তি নষ্ট না করে জনগণের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার পরামর্শ দেন তিনি।

বক্তব্য শেষে প্রধান অতিথি ৩০০ জন গরীব, অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন। মোহনপুরের ৪নং মৌগাছী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইউনুসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin