সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপি শাসক নয়, সেবক হিসেবে দেশ পরিচালনা করতে চায়, রাজশাহীর নওহাটা পৌরসভায় বৃক্ষরোপন কর্মসূচী: মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় বিশ্বের বিশ্বায়নের যুগের উন্নয়নশীল দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের আগামীর কর্ণধার হচ্ছে বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা হচ্ছে দক্ষ সংগঠক। এই দক্ষ সংগঠকরাই আন্দোলন শুরু করে খুনি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। তাদের এই আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে অভিভাবক ও সাধারণ জনগণ মাঠে নেমে স্বৈরাচার হাসিনাকে বিদায় করেছিলো।

বৃহস্পতিবার সকাল ১০টায় নওহাটা পৌরসভার নওহাটা মহিলা কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখ এর আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, আজ যারা তোমরা শিক্ষার্থী আগামীতে তোমরা দেশের হাল ধরবে। কেউ রাজনীতি করবে। তিনি বলেন, মেয়েরা আজ অনেক এগিয়ে গেছে। তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেক আগেই বলেছিলেন যদি পরিবারে একটি কন্যা সন্তান জন্ম নেয় তাহলে বাড়ি আঙ্গিনায় কিংবা পতিত স্থানে একটি সেগুন গাছ রোপন করতে। সেই পরামর্শ এখনো তিনি দিয়ে যান বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের হাতে বেহেস্তের টিকিট তুলে দিয়ে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করছে। শুধু তাইনয় তারা নানা ধরনের অফার দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ঐ সকল ভন্ড ও প্রতারক দলের কোন কথায় কান না দিয়ে ধানের শীষে ভোট প্রদানের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

কারণ বিএনপি শাসক নয় সেবক হিসেবে দেশের সেবা করতে চান। তিনি আরো বলেন বিএনপি যুবদলের মাধ্যমে দেশে এবার এক কোটি বৃক্ষরোপন কর্মসূচীর পরিকল্পনা নিয়ে কাজ করছে। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের হাতে একটি গাছের চারা তুলেদেন। শেষে অত্র কলেজের শিক্ষার্থীদের সঙ্গে করে কলেজ মাঠে দুইটি গাছের চারা রোপন করেন।

রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, মহানগর বিএনপি’র অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহীদ হাজী, নওহাটা পৌর ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবজাল হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ড. মোজাফ্ফর হোসেন মুকুল, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, যুবদল নেতা আবজাল পাটোয়ারী ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামীম। এছাড়াও অত্র কলেজেল প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিএনপি, অঙ্গ ও সহযোাগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin