সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলামকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশ সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নুর ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। রোববার বিকেলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ জিমনেসিয়াম হল রুমে এই বিদায় সংবর্ধনর আয়োজন করা হয়। এসময় নুর ইসলাম চাকরি জীবনের কিছু স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতি:সচিব)। উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা ও ড. আবুল কাসেম, সচিব নীলুফা সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, এটিএম মাহফুজুর রহমান, শহীদুর রহমান, জিন্নুরাইন খান, ইকবাল হোসেন ও শিবির আহমেদ। এছাড়াও কর্তৃপক্ষের সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হতে বিদায় কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin