শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

বিএমডিএ’র বীরগঞ্জ জোনাল অফিস ভবন উদ্বোধন

  • প্রকাশ সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:দিনাজপুরের বীরগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) জোনাল অফিসের নবনির্মিত ৩য় তলা বিশিষ্ট (বরেন্দ্র ভবন) এর উদ্বোধন করা হয়। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র অফিসের শুভ উদ্বোধন করেন বিএমডিএ’র চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

উদ্বোধনী বক্তব্যে বিএমডিএ’র সকল কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধনা অতিথি বলেন, বিএমডিএ বরেন্দ্র অঞ্চলের জন্য অনেক ভাল কাজ করছে। বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকেরা যেন কৃষি কাজে কোন সমস্যায় না পরেন সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য ব্যাপক বরাদ্দ দিচ্ছেন। সে সব বরাদ্দ থেকে অর্থ সংগ্রহ করে কৃষকদের কল্যাণে কাজে লাগিয়ে তাদের এগিয়ে নিতে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, এই ভবনটি পুর্বে জরাজীর্ণ অবস্থায় ছিল। বর্তমানে নতুন ভবন হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের কাজকর্মে গতি ফিরবে। এই গতি ধরে রেখে কৃষি ও কৃষকের উন্নয়নে মাঠ পর্যায়ে কাজ করা এবং কৃষকের পাশে থাকার আহ্বান জানান তিনি। এতে করে একদিকে কৃষকের ভাগ্যের মান উন্নয়ন হবে অন্যদিকে বাংলাদেশ শস্য ভান্ডারে পরিণত হবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হলে কৃষিতে যে বিপ্লব ঘটেছে তা ধরে রাখতে হবে এবং প্রতিনিয়ত কৃষকের পাশে থেকে কাজ করে যেতে হবে বলে পরামর্শ প্রদান করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত রেহেনা, বিএমডিএ’র পরিচালনা পর্ষদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান বাবু, তত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী এজাদুল ইসলাম ও বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম। এছাড়াও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয় এবং বরেন্দ্র কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান ভবনটি পরিদর্শন করেন ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin