নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক জিডিজেআইপি (সমাপ্ত) রেজা মোঃ নূরে আলম কর্মজীবন শেষে অবসরে গেছেন। বৃহস্পতিবার (০৯ জুলাই) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ হল রুমে এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব) অনুষ্ঠানে বক্তারা বলেন, রেজা মোঃ নূরে আলম সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন বিএমডিএতে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে সেচ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ‘র অতি:প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম। এসময় আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, আব্দুল লতিফ, এটিএম মাহফুজুর রহমান, জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী ও সচিব এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার, মোস্তাফিজুর রহমান ও মতিউর রহমানসহ কর্তৃপক্ষের সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদায়ী বক্তব্যে রেজা মো. নূরে আলম কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং দীর্ঘদিন পাশে থেকে সহযোগিতা করার জন্য বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথি বিদায় কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এর আগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জুন ২০২৬ মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার রিজিয়ন ও জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীগণ সহকারী প্রকৌশলীগণ ভিডিও কনফারেন্স মাধ্যমে উপস্থিত ছিলেন। নির্বাহী পরিচালক এসময় মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তার সমাধানের নির্দেশ দেন।