নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব) চাকুরি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে বিএমডিএর আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিদায়ী নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব) ও সহধর্মিনী লালমাটিয়া কলেজের অধ্যাপক সেলিনা আখতার সহকারী।
এসময় আরো উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, বিএমডিএ‘র সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, আব্দুল লতিফ, শিবির আহমেদ, সমসের আলী, জিন্নুরাইন খান, রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, সৈয়দ জিল্লুর বারী, মনিটরিং অফিসার আশরাফুল ইসলাম, রাজ(২০৮৮) সিবিএ সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুকসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েসন সভাপতি জি.এফ.এম হাসনুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহাত পারভেজ সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।
এরআগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে চাকুরি থেকে অবসর জনিত বিদায় গ্রহণ করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. ইকবাল হোসেন ও সহকারী প্রকৌশলী জিয়াউল হাসান জিয়া । অনুষ্ঠান শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিদায়ী নির্বাহী পরিচালক তরিকুল আলম এর হাতে রাজ(২০৮৮) সিবিএ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েসন এর পক্ষে থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে আবুল হায়াত মো: রফিক যুগ্মসচিব এর স্বাক্ষরিত তরিকুল আলম (৫৮৫৫) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয় এর অধিনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়।