সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিক্ষোভ মিছিল সফল করতে রাজশাহী মহানগর বিএনপি’র প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিক্ষোভ মিছিল সফল করতে বিএনপি মঙ্গলবার রাতে বিএনপি দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহসমান এর ছবি পদদলিত করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান এবং কেন্দ্রীয় বিএনপি অফিসে বোমা হামলার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে এই সভ অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকেল ৫টায় রাজশাহী মহানগরীর বাটার মোড়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত। সভায় সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর তাঁর্তীদলের সভাপতি মোশারফ হোসেন কাজলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এনসিপি এবং জামায়াত একই সূত্রে গাঁথা। তারা দেশটাকে আবারও অস্থিতিশীল করতে চায়। সেইসাথে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে সম্পূর্ন পরিকল্পিতভাবে এগুলো করছে তারা। বিএনপি, অঙ্গ ও সহযোগি নেতাকর্মী এবং দেশবাসী এটা কোনভাবেই মেনে নেবেনা। ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেবে তারা। বিএনপি’র এই বিক্ষোভ মিছিল সফল করতে নেতাকর্মীদের সময়মত নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin