সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিগত ফ্যাসিস্ট সরকারের আধিপত্যবাদী শক্তি প্রশাসনের মধ্যে লুকিয়ে থেকে ষড়যন্ত্র করছে: মিলন

  • প্রকাশ সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিগত ফ্যাসিস্ট ও খুনি হাসিনা সরকারের আধিপত্যবাদী কর্মকর্তা-কর্মচারী আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনের মধ্যে লুকিয়ে আছে। তারা এখন উর্দি পরিবর্তন করে নতুনভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মিলন আরো বলেন, রোজার শুরু থেকে অদ্যবধি সুন্দর ও সুশৃংখলভাবে পবা-মোহনপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। বুধবার ছিলো তার শেষ দিন। প্রতিটি অনুষ্ঠান সুন্দরভাবে করায় পবা-মোহনপুরের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও পবা-মোহনপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, খুনি হাসিনা দেশকে শূন্য করে ৫ আগস্ট তার পরিবারের সকলকে নিয়ে ভারতে পালিয়ে গেছেন। স্বৈারাচার হাসিনা ভারতে বসে থেকে বাংলাদশে এখনো যারা আছে তাদের দিয়ে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে।

তিনি বলেন, বর্তমান সরকার পুর্বের ঐ সকল সিন্ডিকেট এর কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না। আইন শৃংখলার অনেক অবনতি হয়েছে। বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলী দেখিলে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। তিনি বলেন, ৫ আগস্টের সময় ৬২৬জন আওয়ামী লীগের নেতাকে আটক করা হয়েছিলো। তাদেরও পালিয়ে যেতে সহায়তা করেছে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। ফ্যাসিস্ট সরকারের ঐ সকল সদস্যদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তিনি।

বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র শুরু করেছে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে উল্লেখ করে মিলন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে ধর্র্য্যধারন করার নির্দেশনা দিয়েছেন। কারণ বিএনপি জনগণের দল। তেমনি জনগণও বিএনপিকে অত্যন্ত ভালবাসে। তিনি বলেন, বিগত সরকারের মন্ত্রী ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও আমির হোসেন আমু বলতেন হাসিনা সরকারের পতন হলে দেশে প্রায় পাঁচ লক্ষ নেতাকর্মীকে হত্যা করা হবে। কিন্তু বিএনপি তা করতে দেয়নি। পাহারাদার হয়ে জনগণকে ও নেতাকর্মীদের রক্ষা করেছে।

তিনি বলেন, এখন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ন্যায় সঙ্গত দাবী-দাওয়া নিয়ে কথা বলতে হবে। কারন বিএনপি’র এই সাফল্যকে ম্লান করে দিতে আওয়ামী ষড়যন্ত্রকারীরা দলের মধ্যে প্রবেশ করে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই সকল ষড়যন্ত্রকারীদের যে কোন মূল্যে মোকাবেলা করার আহ্বান জানান তিনি। সেইসাথে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার দাবী জানান মিলন। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

মোহনপুর উপজেলা বিএনপি’র সভাপতি শামিমুল ইসলাম মুন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সদস্য আব্দুস সামাদ, শেখ মকবুল হোসেন, গোলাম মোস্তফা মামুন, কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলো, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাবেক সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন মুকল ও জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলমসহ জেলা ও মোহনপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin