মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিচার ও শাস্তির দাবীতে রাজশাহীতে এক ভূক্তভোগির সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৫৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জমি-জমা নিয়ে বিরোধেন জেরে হত্যার উদ্দেশ্যে আক্রমণকারী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী সুমন, অপু ও সেলিনা গ্যাংদের দৃষ্টান্তমূলক বিচার ও শান্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নূরআলম নামে এক ভূক্তভোগি। নূরআলম নগরীর শেখেরচক বিহারীবাগান এলাকার মৃত সানা উল্লাহর ছেলে। তিনি মঙ্গলবার রাজশাহীর দোশর মন্ডলের মোড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে দুপুরে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে নূরআলম উল্লেখ করেন তাঁর ছোট ভাই্ মৃত আশরাফুলের তালাকপ্রাপ্ত স্ত্রী মাদক ব্যবসায়ী সেলিনা তাঁর সন্ত্রাসী বাহিনী শেখেরচক বিহারীবাগান এলাকার মৃত তারার ছেলে সুমন , মৃত রাজীব এর ছেলে অপু, মৃত হাশমত এর ছেলে রাশেদ, মৃত করিমের মেয়ে সেলিনা, মৃত আশরাফুলের মেয়ে আনিকা ও মৃত রাজীব এর স্ত্রী কমো তার দলবল নিয়ে চলতি বছরের ২ জুলাই তার উপরে অতর্কিত হামলা চালিয়ে মারাত্বকভাবে জখম করে। জখম হয়ে তিনি বেশ কয়েকদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে ভাল নেই। ডাক্তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

এরমধ্যে তার বোয়ালিয়া মৌজায় পৈত্রিক ভিটায় এককাঠার উপরে একতলা বাড়ি ছোট ভাইয়ের তালাকপ্রাপ্তা স্ত্রী সেলিনা তার মেয়ে আনিকা নিয়ে সন্ত্রাসীদের মাধ্যমে তাকে মারপিট করে বাড়ি বের করে দিয়ে বর্তামনে অত্র বাড়ি দখল করে বসে আছেন। ঐ বাড়িতে তাঁর সমস্ত কাগজপত্র , আসবাবপত্র ও ফার্নিচার থাকলেও তারা দিচ্ছেনা। এঅবস্থায় তিনি মানবেতর জীবনযাপন করছেন। সেইসাথে তাঁকে পূনরায় প্রাননাশের হুমকীসহ পৈত্রিক সম্পত্তির কোন ভাগ দেবেনা বলে জানিয়ে দিয়েছে। শুধু তাইনয় মামলা তুলে নিতে নানা প্রকার হুমকী ধামকী দিচ্ছে বলে উল্লেখ করেন নুরআলম।

উল্লেখ্য মারপিটের ঘটনায় ৫জুলাই ২০২২ ইং তারিখে বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন তিনি। এই মামলায় বর্তমানের দুইজন জেল হাজতে রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান। সংবাদ সম্মেলন থেকে সকল আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নূরআলম।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin