বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভুতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী ও মুসলিম জনতা। শুক্রবার বাদ জুম্মা নগরীর জিরোপয়েন্ট বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সোনাদিঘীর মোড় হয়ে জিরোপয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, কারো ধর্মীয় অনুভিতিতে আঘাত করা যাবে না এবং ভারতের মাইনরিটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। ভারতের সরকারকে হুঁশিয়ার করে তারা আরো বলেন, প্রিয় নবী হযরত মুহম্মদ(সা.) কে ব্যঙ্গ করে যারা অপমান করেছে তাদের ফাঁসি দাবী জানান। যদি ঐ ব্যক্তিগণের যদি সর্বোচ্চ শাস্তি না হয়, তাহলে বাংলাদেশে ভারতীয় যে সব দূতাবাস আছে সেগুলো ভেঙ্গে চুরে আগুন ধরিয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারী দেন তারা। এছাড়াও বাংলাদেশে ভারতীয় সব পণ্য বয়কটের হুঁশিয়ার দেওয়া হয় সমাবেশ থেকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin