শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গম্ভীরা ও পথ নাটক

  • প্রকাশ সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে AHFবাংলাদেশ এর অর্থায়নে এবং আপস ও তীর্থক নাট্যগোষ্ঠীর যৌথ আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গম্ভীরা ও পথনাটকের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা এবং জনস্বাস্থ্য বিষয়ক, এইচআইভি, এইডস, মাদক, ঝুঁকিপূর্ণ আচরণ ইত্যাদির গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি আয়োজন করা হয় স্মৃতিক আলোচনা অনুষ্ঠান, যেখানে বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য এবং জনসচেতনতার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।

সোমবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AHF বাংলাদেশ এর কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার আখতার জাহান শিল্পী। অনুষ্ঠানে সভাপতি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটার বিভাগের অধ্যাপক ডা. আতাউর রহমান রাজু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আপস সংস্থার নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু ও প্রোগ্রাম ম্যানেজার এস এম আব্দুল্লাহ আল রেজা।

অনুষ্ঠানে প্রায় ৫০০ জন শিক্ষার্থী, এনজিও কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin