সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিশ্ব হাসি দিবসে বিনামূল্যে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারীর উদ্বোধন

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব হাঁসি দিবস উপলক্ষে স্মাইল ট্রেন এর সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারীর উদ্বোধন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ঠোঁটকাটা তালুকাটা রোগীদের নিয়ে ফ্রি চিকিৎসার সেবার বিষয়ে আলোচনা করা হয়। ১৮ জন ঠোঁট কাটা, তালুকাটা রোগীকে চিকিৎসা শেষে ওষুধ কেনা ও যাতায়াতের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময়ে বক্তরা বলেন ঠোঁট কাটা, তালুকাটা রোগীদের সমাজের মানুষেরা অন্য চোখে দেখে। তারা সমাজে হাঁসির পাত্র হয়ে জীবন যাপন করেন। কিন্তু তাদের মুখে হাঁসি থাকেনা। অনেকে এই রোগের খরচ ব্যয়বহুল হাওয়ায় আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা করাতে পারেন না। তাদের জন্য স্মাইল ট্রেন এর এবং ইসলামী হাসপাতালের চিকিৎসা সহায়তায় ২০০৭ সাল থেকে রাজশাহীতে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তারা। সেইসাথে আগামীতেও সমাজে এধরনের রুগীদের সচেতনতা বাড়িয়ে বিনামূল্যে এর সেবা দেওয়ার প্রত্যয় জানান আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইমাজ উদ্দিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে এ্যানেস্থেশিয়া বিভাগের অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত প্ররিচালক ডাক্তার আলমামুন আর রশিদ, প্লাস্টিক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ইউসুফ আলী ও এ্যানেস্থেসিয়া বিভাগের কনসালটেন্ট ডাক্তার মোসারফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মাইল ট্রেন এর পেসেন্ট কো-অর্ডিনেটর রেজাউল ইসলাম উজ্জল।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin