রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বৃক্ষরোপন শুরু করলেন রাজশাহী যুবদল নেতা রবি’র বৃক্ষরোপন

  • প্রকাশ সময় সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে সরকার পাঁচ বছরে মোট ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচী ঘোষনা করেছে। এরই ধারবাহিকতায় সারাদেশে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও সরকারীভাবে বৃক্ষরোপন কর্মসুচী রোপন শুরু করেছে। কর্মসুচির অংশ হিসেবে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এ সময়ে অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য জোবায়ের হোসেন তুষার, যুবদল ১১ নং ওয়ার্ড সদস্য রাফিউল ইসলাম রাফিসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্র্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বৃৃক্ষরোপনের পূর্বে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি দেশকে সবুজে ঘিরতে এবং জলবায়ুর ক্ষতিকারক প্রভাব থেকে দেশকে রক্ষা করতে পাঁ বছরে দেশে পঁচিশ কোটি বৃক্ষরোপন করার ঘোষনা দিয়েছেন। তাঁর ঘোষনা অনুযায়ী তিনি অংশিদার হয়েছেন মাত্র। তিনি বলেন, একটি দেশের পঁচিশ শতাংশ বন থাকার কথা। কিন্তু বিগত সরকারের আমলে অপরিকল্পিতভাবে গাছ নিধন করায় দেশে এখন মাত্র ১০ শতাংশ বন আছে কিনা তা সন্দেহ রয়েছে। এজন্য দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা পাচ্ছেনা বলে উল্লেখ করেন তিনি।

রবি আরো বলেন, রাজশাহীকে বিগত সরকারের দোসর রাজশাহী সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন অপরিকল্পিতভাবে নগরায়ণ করতে যেয়ে শহরের শত শত ছোটবড় গাছ কেটে মহানগরীতে মরুভূমিতে পরিণত করেছেন। এর ফলে এই নগরী ক্লিন সিটি ও গ্রীণ সিটির তকমা হারিয়েছে। মহানগরীর সেই পূর্বের সুনাম ফিরিয়ে আনতে এই বৃক্ষরোপন করা হচ্ছে। তিনি সবাইকে একটি করেও হলে গাছ লাগানোর আহ্বান জানান। বক্তব্যে শেষে তিনি গাছের চারা বিতরণ ও রোপন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin