সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে পবায় আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আশু রোগমুক্তি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এর রোগমুক্তি কামনায় রাজশাহীর পবা উপজেলার নওহাটায় পৌর এলাকার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে নওহাটা পৌর যুবদলের আয়োজনে পৌর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা পৌর যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সুমন। প্রধান অতিথি ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, নওহাটা পৌর বিএনপির সাবেক সদস্য ও রাজশাহী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুর রহমান শরিফ, নওহাটা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন, যুবদল নেতা আজাদ ও কৃষক দল নেতা শামীমসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাসিবুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপি’র হেফাজ, সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা শামীম আহমেদ, আজাদ সরকার, আতাউর রহমান, যুবদল সদস্য মুসলিম উদ্দিন, জীবন, আতা, যুব নেতা সুইট, নওহাটা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সোহাগ ও মেহেদী হাসান, সদস্য দেলোয়ার হোসেন, ছাত্রনেতা সাব্বির হোসেন, কৃষক নেতা কাইম উদ্দিন এবং ফিরোজ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়াল হোসেন ও মাসুদ পারভেজ।

সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। দোয়া মাহফিলে দেশের উন্নতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সকল অসুস্থ নেতাকর্মীর রোগমুক্তি কামনা করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin