সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রের রূপকার, আপোষহীন নেত্রী ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ১৬নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বিকেল সাড়ে ৪টায় আটকসি স্কুলের পাসের মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অনুষ্ঠানে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি মনোয়ারা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিফাত জেরিন তুলি, ১৬ নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক শিমুল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি শাহিনা বেগম,সিনিয়র যুগ্ম সম্পাদক শামীমা বেগম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস লিজা,সহ-সভাপতি মমতাজ বেগম টগরি ও ফরিদা বেগম, কোষাধ্যক্ষ জেসমিন ফেরদৌসী ও দপ্তর সম্পাদক শাহিনা আক্তার পলি ।

আরোও উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর বেলাল আহমেদ, জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পরাগ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর সদস্য নজরুল ইসলাম, বিএনপি নেতা গাজী, কাবলু, আকরাম, আতাউর, সুরুজ, রনি, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন, জিয়া পরিষদের সদস্য ডাবলু, যুবনেতা শামীমসহ মহিলা দল ও বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়। শেষে দোয়া ও মনোজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin