নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬ টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না— রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্যসহ অত্র ক্লাবের সকল সদস্যবৃন্দ।
শোকবার্তাায় তারা বলেন, বেগম জিয়া ছিলেন অন্যায়ের বিরুদ্ধে। তিনি আজীবন দেশের জনগণ এবং গণতন্ত্র টিকিয়ে রাখতে সংগ্রাম করে গেছেন। হাজারো নির্যাতন এবং আপনজনদের হারিয়েও তিনি পিছু পা হননি। তিনি কখনো দেশ ছেড়ে পালাননি। তিনি বলতেন বিদেশে আমার কিছু নাই। যা আছে সব এদেশেই। তাঁর এই দৃঢ়তার জন্য আপোসহীন নেত্রীতে পরিণত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে জাতী একজন গুরুত্বপূর্ণ অভিভাবক হারালেন উল্লেখ কওে আবারও তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। সেইসাথে শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদা জানান তারা।