নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুম্মা দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো ও মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ। এছাড়াও ছাত্রদল, যুবদলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের পূর্বে বেগম জিয়ার পারিবারিক, রাজনীতিতে প্রবেশ এবং রাজনৈতিক জীবনের চড়াই উথরাই সম্পর্কে আলোচনা করেন। এ সময়ে তারা বলেন, বেগম জিয়া ছিলেন বাংলাদেশের একট বটবৃক্ষ। যার ছায়াতলে এসে নিশ্চিন্তে থাকতে পারতো। তারা আরো বলেন, তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নি। এজন্য তিনি আপোষহীন নেত্রী হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে বলে উল্লেখ করেন তিনি।