সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বেগম জিয়ার রুহের মাগফিরাত রাবি ঠিকাদার কল্যাণ সমিতির দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাবেক চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বাদ যোহর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

মতিহার থানা বিএনপির সভাপতি একরামুল হক এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ৩০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শুকুর আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠ,ু যুগ্ম সাধারণ সম্পাদক আবীর হাসান ও নাইমুল ইসলাম নাঈম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ঠিকাদার কল্যাণ সমিতির অন্যান্য সদস্যসহ মসুল্লী এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ বলেন, বেগম জিয়া হচ্ছে গণতন্ত্রের একজন মুর্ত প্রতিক। তিনি স্বৈরাচার এরশাদকে বিতারিত করে দেশে গণতন্ত্র পুণপ্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন একজন সংস্কারক। তিনি প্রেসিডেন্সি প্রথা বিলুপ্তি করে সংসদীয় প্রথা চালু করেছিলেন। এছাড়াও তিনি নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের জন্য যুগান্তকারী নানাবিধ পদক্ষেপ গ্রহন করেছিলেন। সেইসাথে বীর মুক্তিযোদ্ধাদের কথা বিবেচনা করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করেছিলেন বলে উল্লেখ করেন তারা।

তারা আরো বলেন, এই মহিয়সী নারীকে পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিংসাবসবতী হয়ে মিথ্যা মামলায় সাজানো রায় দিয়ে কারাগারে পাঠিয়েছিলো। তাঁকে সোয়া ছয় বছর কারাগারে রেখেছিলো। কারাগারে তিনি অসুস্থ হলেও তাঁকে চিকিৎসা করতে দেয়া হয়নি। সেখান থেকেই তাঁর শারীরিক অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকে। যার ফল হচ্ছে ৩০ ডিসেম্বর। এদিন বেগম জিয়া দেশের মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। সেই মহিয়সী নারীর রুহের মাগফিরাত কামনায় আজকে এই দোয়া মাহফিল। তারা বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবার নিকট দোয়া প্রার্থনা করেন। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin