নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসূচীর অংশ হিসাবে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী,গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জুম্মার নামাজের পূর্বে মালোপাড়া দারুল উলুম মাদ্রাসায় কোরআন খতম করা হয় এবং জুম্মার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, নাসিম খান, সালাউদ্দিন বিপ্লব, আল মামুন বাবু, ইসমাইল আলী রাহি, রাজশাহী মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনি, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি,রাজশাহী মহানগর যুবদলের সম্মানিত সদস্য বনি সরদার।

এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক এ.এইচ. এম শফিক মাহমুদ তন্ময়, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সুমন সরদার, আশরাফুজ্জামান সজীব, জুয়েল ইসলাম, হাসনাত হোসেন ফয়সাল জন, মির্জা ইমরুল মুন্না, সুরাজ আলী, রফিক,সাইফুল, সোহেল রানা, রাকিব হোসেন, রাসেল হোসেন, হোসেন অপু,রাকিব হোসেন, পলাশ, বাপ্পি ও টোকেনসহ রাজশাহী মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া শেষে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন মহানগরের অন্তর্গত প্রত্যেকটি ইউনিটকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার নির্দেশনা দেন। সব শেষে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন তারা।