বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভিসার আবেদন করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে হয়রানি ও জটিলতায় না জড়ানোর পরামর্শ দিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বলেন, দালালের সহায়তা না নিয়ে আবেদনকারীদের নিজেকে নির্ধারিত নিয়মে ভিসার আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করে নির্ধারিত সময়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলে অনাকাঙ্ক্ষিত ভোগান্তির ঝুঁকি কমবে। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের বর্ণালীর মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মনোজ কুমার। এ সময় তিনি ভিসার আবেদন করতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং সেবার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভিসা সেন্টারের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে কি না এবং আবেদনকারীরা কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কি না, তা দেখতে তিনি নিয়মিত পরিদর্শনে আসেন। এদিনের পরিদর্শনও তাঁর নিয়মিত কার্যক্রমের অংশ। পরিদর্শনে বিশেষ কোনো সমস্যা তাঁর চোখে পড়েনি। তবে আবেদনকারীদের চাপ সামলাতে ভিড় ব্যবস্থাপনা নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন। এবিষয়ে তিনি বলেন, ভিড় ব্যবস্থাপনা সহজ কাজ নয়।

এ জন্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। সেবা নিতে আসা মানুষ যাতে অযথা ভোগান্তিতে না পড়েন, সে বিষয়েও নজর রাখতে হবে। দালালদের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দালালদের ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়। ভিসার আবেদন করতে গিয়ে কোনো এজেন্ট বা দালালের ওপর নির্ভর না করে আবেদনকারীদের নিজেরাই নির্ধারিত স্লট নিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করতে হবে।

মনোজ কুমার আরো বলেন, দালালেরা আবেদনকারীদের অসহায়ত্বের সুযোগ নিতে পারে। তাদের মাধ্যমে আবেদন করতে গেলে কাগজপত্র সংক্রান্ত জটিলতা তৈরির আশঙ্কা থাকে। তাই অন্যের ওপর নির্ভর না করে নিয়ম মেনে নিজ উদ্যোগে আবেদন করাই ভালো। এতে অনাকাঙ্ক্ষিত সমস্যা ও হয়রানির ঝুঁকি এড়ানো সম্ভব।

পরিদর্শনকালে তিনি ভিসা সেন্টারে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা ও সমস্যার কথা জানার চেষ্টা করেন। সেবার পরিবেশ স্বাভাবিক রাখা, আবেদনকারীদের চাপ সামলানো এবং কার্যকর ভিড় ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ভিসার আবেদন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দালালনির্ভরতা কমানো গেলে আবেদনকারীদের অপ্রয়োজনীয় ভোগান্তি কমানো সম্ভব হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin