সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ভূমিমন্ত্রীর সাথে আদিবাসী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান আদিবাসী নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে পদ্মা আবাসিক এলাকার নিজ বাসভবনে সাক্ষাৎ করেন তারা। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোটের এপিপি এডভোকেট নরেন্দ্রনাথ টুডু, রাজশাহী বিভাগীয় কালচারাল একাডেমির উপপরিচালক বেনজামিন টুডু, রাজশাহী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সামসন হাঁসদা, ফুড ইন্সপেক্টর মুকুল টুডু।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী শহর খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান বৈদ্যনাথ হাঁসদা ও সাধারণ সম্পাদক সুবাস মারান্ডী, শিক্ষক শেলি প্রিসিল্লা বিশ্বাস, আদিবাসী নেতা জাকারিয়াস মুর্মু, ভাদু বাস্কী, শিক্ষানবীশ আইনজীবী সেফানিয়েল বাস্কী ও উকিল মুর্মু ও মিলন বিশ্বাসসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময়ে মন্ত্রী তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বলেন, তিনি কোন গোষ্ঠীর মন্ত্রী নন। তিনি সবার মন্ত্রী। আদিবাসী বা সংখ্যালঘু বলে কোন কথা নেই। সবাই সমান। সবাই সমান অধিকার ভোগ করবে। বিএনপি সবার অধিকার সংরক্ষণে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সবাইকে নির্ভয়ে পথচলার কথা বলেন। আর কোন সমস্যা হলে তাঁকে জানানোর আহ্বান জানান। বক্তব্য শেষে উপস্থিত আদিবাসী নেতৃবৃন্দ ও রাজশাহী শহর খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin