সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ভূমি খাতের সমস্যা দূরীকরণে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে:ভূমিমন্ত্রী

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়-এর মন্ত্রী, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। শুক্রবার রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টার-এ রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে অনিয়ম বা জটিলতা রয়েছে, সেসব ক্ষেত্রে সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে। যাতে সাধারণ মানুষ সহজে ও কম সময়ে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

এছাড়াও রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে কর্মসংস্থান সৃষ্টিতে আইটি সেক্টর সহ উত্তরের শিল্প ঘন পরিবেশ সৃষ্টি করা হবে। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী’র কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন সহ আরোও উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাসেন আলী, প্রফেসর ডাঃ রইছউদ্দিন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক (বর্তমান পরিচালক, প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাঃ হবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক-২ তরিকুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, নির্বাহী সদস্য এনামুল হক, প্রফেসর ডা. লতিফুর রহমান অপু, ডা. মনিরুল হক ও সেলিম রেজা খান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin