নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি একরাম আলি অসুস্থ্য অবস্থায় নিজ বাড়ি নগরীর পশ্চিম বুধপাড়ায় চিকিৎসা নিচ্ছে। তাঁকে আজ শুক্রবার সন্ধ্যায় দেখতে যান রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়রর যুগ্ম আহবায়ক নজরুল হুদা, যুগ্ম আহবায়ক বজলুল হক মন্টু, মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও মহানগর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সদর।
এসময়ে তাঁরা অসুস্থ একরাম আলির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাঁর পাশ আছেন বলে আসস্ত করেন। সেইসাথে তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন সে জন্য দোয়া করেন তাঁরা।