সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মহানগরীতে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করলেন মেয়র

  • প্রকাশ সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৩৬১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতালা মোড় হতে টিকাপাড়া, সাধুর মোড় হয়ে রুয়েট সীমানার প্রাচীর পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়েছে। আজ সোমবার সকালে নর্দানের মোড় (রুয়েট সীমানার প্রাচীর) থেকে এই কার্পেটিং কাজ শুরু হয়েছে। দুপুরে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান দেখেন এবং সার্বিক বিষয় খোঁজখবর নেন তিনি ।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপ-প্রকৌশলী আলমতি শাহাফুদ্দিন, কার্য-সহাকরী সানোয়ারুল ইসলাম, কার্য-সহকারী প্রবির কুমার দাস ও ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজ’ এর কর্ণধার তৌরিদ-আল-মাসুদ রনি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১১ কোটি ৮১ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতালা মোড় হতে টিকাপাড়া, সাধুর মোড় হয়ে রুয়েট সীমানার প্রাচীর পর্যন্ত ২১০০ মিটার সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ চলমান রয়েছে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin