নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশ স্থাপিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্দ্যোগে নগরীর মালোপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানায় দোয়া ও মৌসুমী ফল বিতরণ করা হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদ, সৈকত পারভেজ, বোয়ালিয়া থানা পূর্ব আহবায়ক সাদিউল ইসলাম সজিব, বোয়ালিয়া থানা পশ্চিম আহবায়ক মাহাবুবুল আলম সানি, রাজপাড়া থানা ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহফুজুর রহমান কোকো, রাজশাহী কলেজের যুগ্ম আহবায়ক রাশিকুজ্জামান প্রীতম, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামাউল হক হৃদয়, শেখ আসিফ নাফি, ডিগ্রী কলেজের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আব্দুল্লাহ, বোয়ালিয়া পশ্চিম থানা যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ শেখ ইমন, রাজপড়া থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির রহমান, কাশিয়াড়াঙ্গা থানার যুগ্ম আহবায়ক সজিবুর রহমান সজিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং থানা ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ।