সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করায় রাজশাহীর সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা। বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোর্ট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য বলেন, আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কেউ যদি কটূক্তি করে আমরা কাউকে ছাড় দেবো না। শ্রী সাগর সাহা (৩০) মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেছে আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। এ সময় তারা আদালতের বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান। বক্তারা আরো বলেন, ইতিমধ্যো আমরা তার মায়ের সাথে আমরা কথা বলেছি। তার মাও সন্তানের ফাঁসি দাবি করেছে। তারা আরো বলেন, এই বাংলার জমিনে আর যেন কেউ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করতে না পরে সেই দিকে মুসল্লিদের সজাগ থাকার প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর ওলামা কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন, হড়গ্রাম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওঃ জাকির হোসাইন, বুলনপুর নবীনগর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওঃ আশিকুর রহমান ও জান্নাতুল মাকাম জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওঃ তানবিন আকতার তকী।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে নগরীর বুলনপুর এলাকায় অবস্থিত জান্নাতুল মাকাম জামে মসজিদের সামনে তিনি প্রকাশ্যে কটূক্তিমূলক কথাবার্তা বলেন। পরবর্তীতে সন্ধ্যা সোয়া ৭টায় অভিযুক্ত ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্চস্বরে অশ্লীল ভাষা ও ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শ্রী সাগর সাহা (৩০) রাজশাহী মহানগরীর বুলনপুর ঘোষপাড়ার মৃত সোনাতন সাহার ছেলে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin